Posted On: 14 May 2026By: Admin
একটি building শুধু ইট, বালু ও সিমেন্টের কাঠামো নয় — এটি একটি পরিবারের নিরাপত্তা, স্বপ্ন এবং ভবিষ্যতের প্রতিচ্ছবি। তাই প্রতিটি ধাপে প্রয়োজন হয় সঠিক engineering, quality materials এবং experienced supervision। ✨
১. সঠিক জমি নির্বাচন ও মাটি পরীক্ষা (Soil Test)
বিল্ডিং তৈরির প্রথম ধাপ হলো মাটির গুণাগুণ যাচাই করা। মাটির ধারণক্ষমতা অনুযায়ী ফাউন্ডেশন বা ভিত্তি নির্ধারিত হয়। মাটি পরীক্ষা না করে ভবন নির্মাণ করলে ভবিষ্যতে তা দেবে যাওয়া বা ফাটল ধরার ঝুঁকি থাকে।
২. নকশা ও পরিকল্পনা (Architectural & Structural Design)-
একজন দক্ষ স্থপতি (Architect) এবং স্ট্রাকচারাল
ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভবনের নকশা তৈরি করতে হবে।
৩. অনুমোদন গ্রহণ (Approval)-
রাজউক, সিডিএ বা স্থানীয় পৌরসভা/ইউনিয়ন পরিষদ থেকে নকশা অনুমোদন করিয়ে নিতে হয়। এটি নিশ্চিত করে যে আপনার ভবনটি সরকারি নিয়ম ও নিরাপত্তা আইন Bangldesh National Building Code (BNBC-2024) মেনে তৈরি হচ্ছে।
৪. গুণগত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার-
নিরাপদ ভবনের জন্য উপকরণের মানের সাথে আপস করা যাবে না।
৫. দক্ষ রাজমিস্ত্রি ও ইঞ্জিনিয়ারের
তত্ত্বাবধান-
নির্মাণ কাজ চলাকালীন অভিজ্ঞ মিস্ত্রি নিয়োগের পাশাপাশি একজন সিভিল ইঞ্জিনিয়ারের নিয়মিত তত্ত্বাবধান প্রয়োজন। ঢালাইয়ের সময় মশলার অনুপাত (যেমন ১:১.৫:৩) এবং রডের বাইন্ডিং ঠিক আছে কি না তা ইঞ্জিনিয়ারকে দিয়ে পরীক্ষা করে নিতে হয়।
৬. কিউরিং (Curing)-
ঢালাইয়ের পর কংক্রিটকে শক্ত ও মজবুত করার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত (সাধারণত ২১-২৮ দিন) পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। কিউরিং ঠিকমতো না হলে বিল্ডিংয়ের শক্তি অনেকাংশে কমে যায়।
৭. বৈদ্যুতিক ও ফায়ার সেফটি-
৮. রক্ষণাবেক্ষণ-
বিল্ডিং তৈরির পর নিয়মিত এর প্লাস্টার, রং এবং প্লাম্বিং চেক করা উচিত। কোথাও ছোট ফাটল দেখা দিলে তা দ্রুত মেরামত করা ভবনের দীর্ঘস্থায়িত্ব
নিশ্চিত করে।
৯. সমাপ্তি (Completion) এবং হস্তান্তর
(Handover)-
ভবনের
কাঠামোগত কাজ শেষে ফিনিশিং
পর্যায়ের খুঁটিনাটি কাজগুলো শেষ করতে হয়:
·
রঙ
ও টাইলস
·
ফিটিংস
স্থাপন
·
ইলেক্ট্রিক্যাল
চেক
ভবন
হস্তান্তরের আগে মালিক এবং
ইঞ্জিনিয়ার মিলে পুরো ভবনটি
ঘুরে দেখেন। হস্তান্তরের আগেই এই ত্রুটিগুলো
মেরামত করতে হয়।
ভবনটি
বসবাসের উপযোগী করতে প্রয়োজনীয় সব
সেবার সংযোগ যাচাই করতে হবে:
·
বিদ্যুৎ
সংযোগ এবং মিটার পরীক্ষা।
·
পানি
সরবরাহ ব্যবস্থা এবং পাম্পের কার্যকারিতা।
·
গ্যাস
সংযোগ (যদি থাকে) অথবা
বিকল্প ব্যবস্থা।
·
সুয়ারেজ
লাইন বা সেপটিক ট্যাংকের
সংযোগ ঠিক আছে কি
না দেখা।
হস্তান্তরের
সময় মালিককে নিচের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দিতে হয়:
·
অকুপেন্সি
সার্টিফিকেট
·
গ্যারান্টি
কার্ড
·
নকশার
কপি
চুক্তি
অনুযায়ী যদি কোনো কিস্তি
বা পাওনা বাকি থাকে, তবে
তা এই পর্যায়ে সম্পন্ন
করা হয়। সাধারণত হস্তান্তরের
সময় একটি চূড়ান্ত আর্থিক
হিসাবপত্র (Final
Statement) বিনিময় হয়।
সব
চেক ও আইনি প্রক্রিয়া
শেষ হলে আনুষ্ঠানিকভাবে চাবি
হস্তান্তর করা হয়। এর
মাধ্যমে ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব মালিকের ওপর বর্তায়।
টিপস:
হস্তান্তর বা হ্যান্ডওভার নেওয়ার
পর অন্তত এক বছর পর্যন্ত
'ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড' (Defect Liability
Period) রাখা উচিত। এই সময়ের মধ্যে
যদি ভবনে কোনো বড়
সমস্যা দেখা দেয়, তবে
নির্মাতা বা ঠিকাদার তা
নিজ খরচে মেরামত করে
দিতে বাধ্য থাকেন।
🏢 Crown Castle Limited
Building Trust,
Creating Future